TRENDING:

Diwali 2023: ধানের শিষের ঝালরেই কেন সাজানো হয় ঘর? জানুন আসল কারণ!

Last Updated:

Diwali 2023: প্রাচীন কালে ধানের শিষের ঝালর বা তোরণ লাগানো হত দরজায়। এর একটা অন্য কারণ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছত্তিসগঢ়: সারা ভারতের যত উৎসব তার মধ্যে অন্যতম হল দীপাবলি। কারণ এই একটি উৎসব একসঙ্গে পালিত হয় দেশের সমস্ত প্রদেশে। অন্ধকারের বিরুদ্ধে আলোর উৎসব, অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের প্রকাশ। অশুভকে হারিয়ে শুভের জয়—এটাই এই উৎসবের মূল। ১২ নভেম্বর ২০২৩ তারিখে পালিত হবে এই উৎসব। সারা দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ কেউ উপবাস করবেন, কেউ প্রার্থনায় যোগ দেবেন, ঘরের ঘরে সেজে উঠবে আলোর মালা, চলবে পুজো-অর্চনা। আর ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষে সঙ্গে চলবে ভালবাসার আদান-প্রদান।
যেন এক সনাতন বার্তা
যেন এক সনাতন বার্তা
advertisement

বছরের এই সময় প্রায় সকলেই নিজের নিজের বাড়ি সাজাতে পছন্দ করেন। আজকাল অনেকেই প্লাস্টিকের তোরণ নিয়ে বাড়ি সাজান। প্রায় সমস্ত প্রদেশেই নানা ধরনের আচার পালন করা হয়, নিজস্ব প্রথা মেনে। ছত্তিসগঢ়ের বিশেষত্ব হল ধানের তোরণ বা ঝালর। বাংলার মানুষও এমন ধানের শিষের ঝালর ব্যবহার করেন লক্ষ্মীপুজোর সময়। কালীপুজোয় যাঁরা লক্ষ্মী আরাধনা করেন, তাঁরাও এই ঝালর ব্যবহার করেন।

advertisement

আরও পড়ুন: দুধে লবণ যোগ করলে কী হয় জানেন…? উত্তর শুনলে চমকে যাবেন!

ছত্তিসগঢ়ের মানুষ খড়ের নানা ধরনের সামগ্রী ব্যবহার করেন দীপাবলির সাজসজ্জার জন্য। একথা বলাই যায়, পরিবেশ-বান্ধব সাজসজ্জার ক্ষেত্রে এটা একটা দারুন পদক্ষেপ। সারা রাজ্যে এমন একটা সাজসজ্জা ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। প্রাচীন কালে ধানের শিষের ঝালর বা তোরণ লাগানো হত দরজায়। এর একটা অন্য কারণ রয়েছে। পশু পাখিদের রক্ষা করাও এই প্রথার অঙ্গ। এই ধানের শিষের অংশ থেকে পশু-পাখিরা খাদ্য সংগ্রহ করতে পারে। আজও সেই প্রথা চলে আসছে। গ্রাম-গঞ্জ থেকে বহু মানুষ এসে ভিড় করেন রায়পুরের বাজারে, এই তোরণ কিনতে।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ…! দীপাবলিতে বাড়ি সাজাতে গিয়ে এই ‘ভুলগুলি’ করছেন না তো? বিদায় নেবেন মা লক্ষ্মী

তেমনই একজন ক্রেতা জয়প্রকশ পারধি এসেছিলেন আরঙ্গ থেকে। নিউজ ১৮-কে তিনি জানালেন, ছত্তিসগঢ়ের ঐতিহ্যবাহী প্রথাগুলোর মধ্যে এটাও একটা। দীপাবলির সময় সকলেই সকলের বাড়ির দরজায় এই ঝালর লাগিয়ে থাকে। তবে এই বছর এর চাহিদা যেন এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

নানা রকমের নকশায় এই ঝালর বিক্রি হচ্ছে বাজারে। কোনটার গোল ঝালর তো কোনটার সুয়ো ওঠা, কোনটা জটিল নকশায় বোনা। নকশা অনুযায়ী ৫০০ থেকে ১৫০০ টাকা ঝালর পাওয়া যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2023: ধানের শিষের ঝালরেই কেন সাজানো হয় ঘর? জানুন আসল কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল