TRENDING:

তেল দিলে চুল পড়া কমে?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোজকার ধুলো, ময়লা, ঘামের কারণে এখন চুল পড়ার সমস্যা ভোগেন অনেকেই৷ আর এই সমস্যা কাটাতে অধিকাংশই সাহায্য নেন তেলের৷ কারণ, মা দিদিমারা মনে করতেন তেল দিলেই চুলের স্বাস্থ্য ভাল থাকে৷ রোখা যায় চুল পড়া৷ সত্যিই কি তেল দিলে চুল পড়া কমে?
advertisement

বিশেষজ্ঞরা কিন্তু বলেন অন্য কথা৷ তাদের মতে তেল চুলের কন্ডিশনারের কাজ করে ঠিকই কিন্তু তেল দিলে চুল পড়া কমে বা চুল গজায় এমন কোনও প্রমাণ নেই৷ নিউট্রিশনিস্টরা জানান, আমাদের চুলের ১৪টি বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়৷ যার অধিকাংশই যেমন ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, বায়োটিন ও ক্যালসিয়াম আমরা পাই পুষ্টিকর খাবার থেকে৷ এইসব নিউট্রিয়েন্টের অভাব হলে চুল পড়ার সমস্যা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

হেয়ার এক্সপার্ট বা ট্রাইকোলজিস্টরা বলেন, তেল দিলে রুক্ষ চুলে আর্দ্রতা আসে, খুস্কির সমস্যা কমে৷ ফলে চুল পড়া কমলেও চুল ভাল রাখতে শুধু চুলের যত্ন নিলেই চলবে না৷ যত্ন নিতে হবে স্বাস্থ্যের৷ তাই সবচেয়ে আগে প্রয়োজন পুষ্টিকর খাবার খাওয়া৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তেল দিলে চুল পড়া কমে?