TRENDING:

সাইজে ৩২ ইঞ্চি ! বিশ্বের সবচেয়ে বড় পরোটা না খেলে কিন্তু বড় মিস !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: পরোটা খেতে ভাল লাগে না, এমন মানুষ খুব কমই আছে উপমহাদেশে ৷ আলুর পরোটা, মেথির পরোটা, লঙ্কার পরোটা, কপির পরোটা, দইয়ের পরোটা, কত ধরণের পরোটা ! আর সেই পরোটা খেতেই গোটা বিশ্বের মানুষ পছন্দ করেন ৷ জয়পুরের বিখ্যাত রেস্তোরাঁ ‘পরোটা জংশন’ ৷
advertisement

স্পেশ্যাল পরোটা, স্পেশ্যাল তন্দুরী চা এবং স্পেশ্যাল বজরঙ্গী থালি ৷ এগুলি খেতেই পরোটা জংশনে ছুটে আসেন ভোজনরসিকরা ৷ কিন্তু এই রেস্তোরাঁর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এখানকার স্পেশ্যাল পরোটা ৷ কারণ এটি শুধু খেতেই ভাল নয় ৷ এটির সাইজ ৩২ ইঞ্চি ৷ বিশাল এই পরোটা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না ৷ ‘হ্যাপিয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট...’ জয়পুরের পরোটা জংশনের এটাই তাই ক্যাপশন ৷ শুধু ভারতই নয়, বিশ্বের এটা সবচেয়ে বড় পরোটা ৷ আলু, পেঁয়াজ এবং ফুলকপি দিয়ে তৈরি হয় এই স্পেশ্যাল পরোটা ৷ শুদ্ধ দেশি ঘিয়ে ভাজা এই পরোটা খেয়ে মন ভরে যায় সকলেরই ৷ জয়পুরের এই রেস্তোরাঁয় ৭৪ প্রকারের পরোটা পাওয়া যায় ৷ কীভাবে এই বিশাল পরোটা বানানো হয়, দেখে নিন নিজের চোখেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাইজে ৩২ ইঞ্চি ! বিশ্বের সবচেয়ে বড় পরোটা না খেলে কিন্তু বড় মিস !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল