TRENDING:

Yuva Sathi Scheme Details: যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, শর্ত কী কী? কোথায় হবে ক্যাম্প, জানুন বিশদে

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু সময় কম তাই অনলাইনে নথি জমা দেওয়া যাবে না৷ শিবিরে এসেই নথি জমা দিতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অন্তবর্তী বাজেটে যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ অগাস্ট নয়, ১ এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে৷ তার জন্য আবেদন করতে হবে ভাতা পেতে আগ্রহী বেকার যুবক-যুবতীদের৷
যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷
যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷
advertisement

কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়ার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার৷ সেখানেই নথি সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে৷

কোথায় হবে যুবসাথীর শিবির?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য একটি করে শিবির করা হবে৷ কোন বিধানসভায় কোথায় শিবির হবে তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রাজ্য সরকার৷ তবে অনলাইনে আবেদন করা যাবে না৷ শিবিরে এসেই নথি জমা দিতে হবে৷

advertisement

কারা আবেদন করতে পারবেন?

২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ আবেদনকারী সত্যিই বেকার বা কর্মহীন কি না, তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷

রাজ্য সরকারি স্কলারশিপ পেলে কি যুবসাথীতে আবেদন করা যাবে?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ কিন্তু কেউ যদিও অন্য কোনও সরকারি প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প) আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷

advertisement

কতদিন মিলবে মাসিক ১৫০০ টাকা?

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

যুবসাথী প্রকল্পে পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ যদি পাঁচ বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান, তাহলে তিনি যদি পরবর্তীতে আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Scheme Details: যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, শর্ত কী কী? কোথায় হবে ক্যাম্প, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল