ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। দমদমের বিবেকানন্দ রোডে একটি বাড়ির পাশে বসে ধূমপান করছিলেন বরানগরের জয়দীপ সেন ও তাঁর সঙ্গী। দু'জনেই মদ্যপ ছিলেন। অভিযোগ, মদ্যপান করায় তাঁদের উপর চড়াও হন এলাকাবাসী। চলে অকথ্য গালিগালাজ- বেধড়ক মারধর। যুবকের চেহারার আদল দেখে মুসলিম বলে হামলা চালানো হয় বলেও অভিযোগ।
দমদম থানার পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন দু'জনে।
advertisement
জয়দীপ ও তাঁর সঙ্গী হামলার অভিযোগ করলেও, এক্কেবারে উলটো কথা বলছেন বিবেকানন্দ রোডের বাসিন্দারা।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। তবে তা দেখে দোষী চিহ্নিত করা মুশকিল। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমে সব দিন খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।
Location :
First Published :
Nov 29, 2019 7:13 PM IST
