TRENDING:

চুরিতে বাধা দেওয়ায় ষষ্ঠীর ভোরে বেলেঘাটায় খুন হলেন প্রৌঢ়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ষষ্ঠীর ভোরে শহর কলকাতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা! গয়না চুরিতে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে খুন করা হল এক প্রৌঢ়াকে। ঘটনাটি ঘটেছে বেলেঘাটার গগন সরকার রোডে। জানা গিয়েছে, অভিযুক্তর নাম বাপি দাস। ওই এলাকারই বাসিন্দা, পাড়ায় জরুল বাপী নামে পরিচিত। পুলিশ বাপি দাসকে গ্রেফতার করেছে।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আভা সাহা । এ দিন ভোর তিনটে নাগাদ তাঁর বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে বাপি। চোর তাঁর পূর্ব পরিচিত। ফলে ঘুম ভেঙে তাকে চিনতে পেরে চিৎকার জুড়ে দেন ৬৫ বছর বয়সি আভা দেবী।

নিজেকে বাঁচাতে বাপি প্রৌঢ়ার মুখ চেপে ধরে। শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পর ওই যুবক পালাতে গেলে এলাকাবাসীরা তাকে ধরে ফেলেন।

advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পেশায় কলের মিস্ত্রি। কিছু দিন আগে প্রৌঢ়ার বাড়িতে কলের কাজ করেছিল সে। জানা গিয়েছে, প্রৌঢ়া ভীষণ গয়না পরতে পছন্দ করতেন। সব সময় গায়ে অনেক গয়না পরে থাকতেন। সে সব ধৃতের নজরে পড়েছিল। তার উপর প্রৌঢ়ার কথাবার্তাতেও বুঝেছিলেন পুজোর সময় বাড়িতে আরও অনেক সোনার গয়না আনা হতে পারে। সে জন্যই ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল সে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

আরও পড়ুন-আনন্দে-আহ্লাদে উমার বোধন, মহাষষ্ঠীর আলোর জোয়ারে ভাসছে গোটা রাজ্য

বাংলা খবর/ খবর/কলকাতা/
চুরিতে বাধা দেওয়ায় ষষ্ঠীর ভোরে বেলেঘাটায় খুন হলেন প্রৌঢ়া