ওয়াটগঞ্জের পরিত্যক্ত এলাকা থেকে যুবতীর দেহাংশ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে ক্রমেই। দেহাংশগুলি তিনটি কালো প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কালো প্লাস্টিকের একটিতে যুবতীর কাটা মাথা রাখা ছিল। সেই মাথায় সিঁদুরও পরা ছিল। কপালে ছিল টিপ। দেহের খণ্ড উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত হল যুবতীর দেহ। যুবতীকে খুন করে দেহ খণ্ড করার মূল অভিযোগের তীর যুবতীর দেওর ও স্বামীর দিকেই।
advertisement
পুলিশের দাবি, দুর্গা সরখেল (৩০) নামে ওই মহিলার স্বামী মাদকাসক্ত। তাঁকে রিহ্যাবে পাঠানো হয়। রিহ্যাব থেকে পালিয়ে ওয়াটগঞ্জে নিজের বাড়িতে চলে আসেন তিনি। ঘটনার পর থেকে স্বামী পলাতক। ভাসুর নীলাঞ্জনকে আটক করেন ওয়াটগঞ্জ থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2024 1:41 PM IST
