যদিও শমীক বিষয়টাকে হালকা করতে বললেন, ‘দরবার টরবার কিছু না। আসব আমি। দেখাও করব।’ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েই সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলাকেই তাঁর অন্যতম অগ্রাধিকার বলে জানিয়ে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেই লক্ষ্যেই তিনি ঠিক করেন, সপ্তাহের নির্দিষ্ট দিনে সাধারণ কর্মীদের সঙ্গে মিলিত হবেন। খোলাখুলি কথা হবে সামনাসামনি। বুধবার বিজেপির রাজ্য দফতরে বসেছিলেন শমীক।
advertisement
সংগঠন নিয়ে নানা অভিযোগ শুনতে হল তাঁকে। শমীকের দরবারের শুরুতেই এদিন গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছিল। দলের এক পাদাধিকারী সমর্থক-কর্মীদের ভিড়ে ঘরে বসতে যেতেই তাঁকে নিষেধ করেন শমীক। দলের একাংশের অভিযোগ শমীকের বিরোধী যে গোষ্ঠী তাঁরাই আড়ি পাততে তৎপর। বোঝা গেল, বঙ্গ বিজেপিতে এখনও গোষ্ঠীবাজি কমার লক্ষণ নেই।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2025 8:46 AM IST
