TRENDING:

West Bengal Weather Update: বর্ষা আসছে বঙ্গে, প্রাক-বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা! কবে কোথায়, জানুন...

Last Updated:

West Bengal Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের হাত ধরেই বাংলাতে প্রবেশ করতে চলেছে বর্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেক অপেক্ষার পর জুন মাসের তৃতীয় দিনেই কেরলের পথ ধরে ভারতে পদার্পণ করেছে বর্ষা। ইতিমধ্যেই কেরলে (Kerala Monsoon) বর্ষার আগমনে দক্ষিণাংশ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (South West Monsoon) প্রবেশ করেছে। আর বাংলায় গত শনিবারের বৃষ্টির পর থেকেই শুরু হয়েছে বর্ষা-জল্পনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের হাত ধরেই বাংলাতে প্রবেশ করতে চলেছে বর্ষা।
advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূ্ত্রে জানা গিয়েছে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপের হাত ধরেই বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা। সেই অনুযায়ী, ১১ জুনের পর থেকেই বাংলাতে বাড়তে শুরু করবে বৃষ্টিপাত। যদিও বাংলার প্যাঁচপ্যাঁচে গরমের হাত থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী। সেই সূত্রেই একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

এরইমধ্যে তাপপ্রবাহ নিয়ে বিশেষ বার্তা দিয়েছে মৌসম ভবন। আইএমডির তরফে জানানো হয়েছে, এবছরের গরমে এখনও পর্যন্ত রাজধানী দিল্লির ওপর দিয়ে একটিও তাপপ্রবাহ বয়ে যায়নি। আগামী সপ্তাহে রাজধানীতে আরও এক প্রস্থ বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই আইএমডি জানিয়েছে, রাজধানীতে আর কোনও তাপপ্রবাহের সেরকম পূর্বভাস নেই। যা দেশের রাজধানীর শহরের রেকর্ডে গ্রীষ্মে এই প্রথম ঘটতে চলেছে গরমকালে। এ বছরই গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে দিল্লিতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: বর্ষা আসছে বঙ্গে, প্রাক-বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা! কবে কোথায়, জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল