TRENDING:

West Bengal Weather Update: সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে, কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে।পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। তাই মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেও চলবে ঝড়-বৃষ্টি। মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। তাই মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে
সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে
advertisement

দক্ষিণ ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা যেটি উত্তর প্রদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত।

আরও পড়ুন- পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ধ্বংস করার ক্ষমতা অর্জনের পথে ভারত, সহায় হতে চলেছে S-500 Prometheus, ব্রহ্মাস্ত্রের চেয়ে কম নয় এই মিসাইল !

advertisement

★সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে।

★গত ২৪ ঘণ্টায় বর্ধমানের মন্তেস্বরে ৫০ মিলিমিটার এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আলিপুরদুয়ারের কুমারগ্রামে বৃষ্টি হয়েছে ২৮০ মিলিমিটার। জলপাইগুড়ির গাজলডোবায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে ২৩০ মিলিমিটার। দার্জিলিংয়ের সেবকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

advertisement

আরও পড়ুন– নভেম্বরে হচ্ছে না বিয়ে, রিঙ্কু সিংয়ের বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ কী? নতুন তারিখ জানুন

★২৭ জুন শুক্রবার- রথ যাত্রা। ২৭ জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় মূলত মেঘলা আকাশ। বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া

#মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

advertisement

#বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

#বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন– দিন-রাত ফোনে কথা চলত, অ্যাকাউন্টে ছিল ৯৯,৬৫,৪৭,৯৩৮ টাকা ! এভাবেই ব্যক্তি হলেন কোটিপতি

#শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

★ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।

★ রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

#মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা ।

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

#শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে, কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল