TRENDING:

West Bengal Weather: এবার কি গরমে জেরবার হওয়ার পালা? আবহাওয়া দফতরের পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে

Last Updated:

West Bengal Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিম্নচাপের ভ্রুকুটি থেকে মুক্ত হচ্ছে বাংলা। আর সেই কারণেই মেঘে ঢাকা আকাশ মিলিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার ঝলমলে আকাশ। স্বাভাবিক কারণেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণও। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা বেড়ে যাবে এবার অনেকটাই। সেইসঙ্গে বৃষ্টিও হবে বেশ কিছু জায়গায়। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement

তবে, বিগত কয়েকদিন যেমন ভুগিয়েছে বৃষ্টি, এবার অন্তত আগামী তিনদিন তাপমাত্রা চিন্তার কারণ হতে পারে। এ সময় সর্বাধিক তাপমাত্রা হতে পারে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি।

advertisement

তবে, কিছুটা আশার খবর হল, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে থাকবে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিক বাড়লেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বেড়ে গিয়েছে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন এখনও। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather: এবার কি গরমে জেরবার হওয়ার পালা? আবহাওয়া দফতরের পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল