আরও পড়ুন– রাত ১২টায় দুবাইয়ে জন্মদিন সেলিব্রেশন সৌরভের, কেক কেটে খাইয়ে দিলেন স্ত্রী ডোনাকে
সোমবার সারা রাত ধরেই চলেছে বৃষ্টি ৷ সকালেও বৃষ্টির বিরাম নেই ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও। থাকবে বজ্রপাতের সম্ভাবনা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 8:19 AM IST
