২৮ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলে যানবাহন চলাচল নিষিদ্ধ। মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়ে, এই কারণে যান চলাচল বন্ধ থাকবে রাতে।
advertisement
এই সিদ্ধান্তের ফলে ইএম বাইপাস থেকে যে গাড়িগুলি মা উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেই গাড়িগুলির জন্য বিকল্প রাস্তাও দেওয়া হয়েছে। ওই গাড়িগুলি ইএম বাইপাস-পরমা আইল্যান্ড- পিসি কানেক্টর- ৪ নম্বর ব্রিজ-নিউ পার্কস্ট্রিট-আমির আলি এভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার ধরবে।
advertisement
২৮ এপ্রিল থেকে ১ মাস রাতে যান চলাচল বন্ধ থাকলেও দিনের বেলা যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2025 8:18 PM IST
