TRENDING:

CM Mamata Banerjee on Independence Day: 'দেশটা সবার নিজের', স্বাধীনতা দিবসে দেশপ্রেমের গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে (CM Mamata Banerjee on Independence Day) দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে (CM Mamata Banerjee on Independence Day) দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানের প্রথম লাইনগুলি হল, 'এই ধরণীর মাটির বাঁধন/বাঁধুক জোরে মোদের,/সোনার চেয়েও যে খাঁটি/দেশটা সবার নিজের।' শনিবার রাত বারোটা বাজার পরই নিজের ফেসবুক পেজে এই গান শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে গানের ভিডিও শেয়ার করেছেন মমতা।
advertisement

মুখ্যমন্ত্রী এর আগেও বহু কবিতা-গান-ছড়া রচনা করেছেন। তাঁর লেখা একাধিক বইও রয়েছে। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রথম বিশেষ গান রচনা করে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। গান শেয়ার করে মমতা ক্যাপশনে লিখেছেন, গানের কয়েকটি লাইন এবং তাঁরই সঙ্গে জুড়ে দিয়েছেন, 'ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।'

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু। মুখ্যমন্ত্রী নিজেই সেকথা জানিয়েছেন। গানটির বাকি কথা, 'এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের/এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের/এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল/এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল/ এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা/এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গান প্রকাশের সঙ্গেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। একইসঙ্গে ঋষি অরবিন্দ ও সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস উপলক্ষেও শ্রদ্ধাবার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee on Independence Day: 'দেশটা সবার নিজের', স্বাধীনতা দিবসে দেশপ্রেমের গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল