TRENDING:

West Bengal Health Commission: বিল বকেয়া থাকলেও ৫ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না রোগীর মৃতদেহ, নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Last Updated:

সোমবার কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কোনও ভাবেই পাঁচ ঘণ্টার বেশি রোগীর মৃতদেহ আটকে রাখতে পারবে না কোনও হাসপাতাল অথবা নার্সিং হোম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
বেসরকারি হাসপাতালের বিলের বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে পারছে না রোগীর পরিবার৷ অথবা মেডিক্লেমের টাকা হাসপাতালের হাতে আসেনি৷ এমন পরিস্থিতিতে রোগী মৃত্য হলে বহু ক্ষেত্রেই বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমের বিরুদ্ধে মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এই ধরনের অমানবিক পরিস্থিতি এড়াতে বেনজির নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন৷ সোমবার কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কোনও ভাবেই পাঁচ ঘণ্টার বেশি রোগীর মৃতদেহ আটকে রাখতে পারবে না কোনও হাসপাতাল অথবা নার্সিং হোম৷

এমন কি রোগীর পরিবার পুরো টাকা জোগাড় করতে না পারলে অথবা মেডিক্লেমের টাকা পেতে কোনও সমস্যা হলেও এই নির্দেশ মানতে হবে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলিকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

গত অগাস্ট মাসে একবালপুরের সিএমআরআই হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর মেডিক্লেম সংস্থার সম্মতি না আসায় ১৫ ঘণ্টা ধরে দেহ আটকে রাখার অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ সেই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল স্বাস্থ্য কমিশনে৷ তার পরিপ্রেক্ষিতে গতকাল স্বাস্থ্য কমিশনের এই নজিরবিহীন নির্দেশিকা জারি করে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Health Commission: বিল বকেয়া থাকলেও ৫ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না রোগীর মৃতদেহ, নির্দেশ স্বাস্থ্য কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল