রাজ্যের থেকে ৫ দফা প্রশ্নের উত্তর এদিন চেয়েছেন রাজ্যপাল। সেই প্রশ্নগুলি হল, ১) রেশন দুর্নীতি নিয়ে কী পদক্ষেপ করেছে রাজ্য ২)শেখ শাহজাহান কেন গ্রেফতার হল না? ৩) শেখ শাহজাহান ভারতে, নাকি সীমান্ত পেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন? ৪) আইন শৃঙ্খলার অবনতির জন্য কারা দায়ী? ৫)যে সব পুলিশকর্মী তাঁদের কাজ পালনে ব্যর্থ, সেই সব অফিসারদের কী শাস্তি দেওয়া হবে?
advertisement
এর আগে সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ ইডি অফিসার আহত হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন৷ এ বার রাজ্যের কাছে সেই নিয়েই আরও বিস্তারিত জানতে চাইলেন তিনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2024 11:11 PM IST
