সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে তদন্ত করছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে,তাতে একাধিক নিয়ম লংঘন করা হচ্ছে বলে উল্লেখ করেই এবার কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই রাজভবন সূত্রে খবর।
প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কার্যত একাধিক ইস্যুতে চরম আকার ধারণ করেছে বাংলায়। সেই আবহেই কেন্দ্রকে চিঠি দিয়ে একগুচ্ছ অভিযোগ জানালেন রাজ্যপাল। তাঁর দাবি, দুর্নীতি, সন্ত্রাস এবং আয়ের থেকে বেশি ব্যয়, মানুষের টাকা আত্মসাতই রাজ্য সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন। মামলা দায়েরর প্রস্তুতিও রাজ্যপাল শুরু করে দিয়েছেন বলে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2024 11:14 PM IST
