রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২২৪ জন। আগেরদিন এই সংখ্যাটা ছিল ৩০০-র বেশি। খানিকটা সংক্রমণ কমলেও চিন্তা যায়নি৷ এদিনও সংক্রমণের নিরিখে কলকাতা এবং দুই ২৪ পরগনা চিন্তা বাড়াচ্ছে৷
আরও পড়ুন: আটকানো হল লরি, পাচার হচ্ছিল বাংলাদেশে! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
advertisement
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫,৩৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯২ জন। যা আগেরদিনের তুলনায় সামান্য বেশি। গত ২০২০ সালে করোনার দাপটে প্রায় স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে আয়ত্তে এসেছিল পরিস্থিতি। তবে বর্তমান কোভিড গ্রাফ নতুন করে বাড়ছে, যা চিন্তার কারণ তো বটেই৷
advertisement
Location :
First Published :
Jun 20, 2022 8:22 PM IST
