মুখ্যমন্ত্রীর শোকবার্তা
মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা 'বড়মা' বীণাপাণি দেবীর (ঠাকুর) প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আজ কলকাতার এস এস কে এম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ১০১ বছর। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের গভীর সমবেদনা জানাই।
তাঁকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁর প্রয়াণের খবর পেয়েই আমি হাসপাতালে ছুটে যাই এবং তাঁর শেষকৃত্যের সব ব্যবস্থার তদারকি করি। আগামিকাল ঠাকুরনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে। এজন্য ছ’জন মন্ত্রী দায়িত্বে আছেন। তাঁর মৃত্যুতে সার্বিকভাবে বাংলা তথা মতুয়া সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি হল।
advertisement
advertisement
আমি বড়মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
Location :
First Published :
Mar 05, 2019 10:46 PM IST
