সোমবার রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদারের নির্দেশে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার, এই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: আশা জাগিয়ে রাজ্যে আরও কমল আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৫৪৬
advertisement
সম্প্রতি পোর্টের গেস্ট হাউজে শান্তনু ঠাকুর ‘বিক্ষুব্ধ’দের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে জয়প্রকাশ মজুমদার ছিলেন প্রথম সারিতে। সেই নিয়েই রবিবার জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ তোলা হয়। সূত্রের খবর, সোমবার পর্যন্ত রীতেশ তিওয়ারি বা জয়প্রকাশ মজুমদার দলকে চিঠির উত্তর দেননি।
advertisement
Location :
First Published :
Jan 24, 2022 9:21 PM IST
