TRENDING:

Election Commission: আগে ডেরেকরা-পরে কৈলাস, কমিশনের দরজায় নালিশ শুরু তৃণমূল-বিজেপির

Last Updated:

শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে। এর পাশাপাশি, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল থেকে যে অশান্তির খবর আসছে তা নিয়েও নালিশ জানাবে তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal election 2021 Phase 1) প্রথম দফার ভোট শুরু হতেই অভিযোগ-পাল্টা অভিযোগের আসরে নেমেছে বিজেপি ও রাজ্যের শাসকদল। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে। এর পাশাপাশি, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল থেকে যে অশান্তির খবর আসছে তা নিয়েও নালিশ জানাবে তৃণমূল। বিভিন্ন ঘটনা নিয়ে অভিযোগ জানাবেন তৃণমূল সাংসদরা।
advertisement

ভোটের হার নিয়ে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, 'ঘনঘন ভোটের হার পরিবর্তন করছে কমিশন। ৫ মিনিটে ভোটের হার কমে কীভাবে?' প্রশ্ন তুলেছে তৃণমূল। ট্যুইটে ভোটের হার উল্লেখ করে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন ভোট শুরু হওয়ার পর তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, 'মে মাসের ২ তারিখে বাংলায় তৃণমূল জিতবে। বাংলার মেয়ে বংলার বিশ্বাসঘাতকতে নিজের জায়গায় পরাজিত করবে। মোদি-শাহ সব ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাক।'

advertisement

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিজেপিও যাচ্ছে নির্বাচন কমিশনে। শনিবার দুপুর ২টোয় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় যাবেন নির্বাচন কমিশনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ দিয়ে শুরু হল বঙ্গে ভোট। আর সেই ভোটগ্রহণের শুরু থেকেই পাওয়া যাচ্ছে অশান্তির আঁচ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অশান্তি। যদিও ভোটগ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরার মতো বিধানসভা কেন্দ্র। ভোটের আগের রাতে পটাশপুর দু নম্বর ব্লক এলাকার সাতসতমাল এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পটাশপুর থানার ওসি ও কয়েকজন অফিসার-কর্মী। সেখানেই আক্রান্ত হন তাঁরা। ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য সহ আহত বেশ কয়েকজন পুলিশ। তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। আহত ওসিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে তাঁকে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: আগে ডেরেকরা-পরে কৈলাস, কমিশনের দরজায় নালিশ শুরু তৃণমূল-বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল