এদিন বিধানসভায় একটি বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়কেরা৷ সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ হাতে থাকা কাগজ ছিঁড়ে ছড়িয়ে দেন তাঁরা৷
আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আজ কমিশনে তৃণমূলের কল্যাণ-ডেরেক, তারও আগে পৌঁছবে বিজেপি
এরপরেই ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে বলেন, ‘‘এই ভাবে প্রতিদিন ডিস্টার্ব করা যায় না। আপনারা আসনে বসুন। অধিবেশন চলছে।’’ তাক পরে জানিয়ে দেন, ‘‘আমি আমার সচিবালয়কে বলছি বিজেপি বিধায়কদের বিজনেসের কাগজ দেবেন না৷’’
advertisement
আরও পড়ুন: মিলছে না মজুরি, মাদারিহাটের সাত চা বাগান নিয়ে শ্রমমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল বিধায়ক
গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ২০ মার্চ পর্যন্ত এই অধিবেশন চলবে৷
Location :
West Bengal
First Published :
Mar 11, 2025 12:55 PM IST
