TRENDING:

West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা

Last Updated:

জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েকদিন ধরে হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো বিভিন্ন জায়গায় জনজীবন ব্যাহত করে যারা গন্ডগোল পাকিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার৷ সরকারি- বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ মতো ঘটনায় এখনও পর্যন্ত গোটা রাজ্যে বিয়াল্লিশটি মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ৷ সবমিলিয়ে দুশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম৷
অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
advertisement

জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷ তবে হাওড়ার যে এলাকাগুলিতে গন্ডগোল ছড়িয়েছিল, সেখানে আরও তিন দিন ১৪৪ ধারা বজায় থাকবে৷ এ দিন সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷

নদিয়ার বেথুয়াডহরি, নাকাশিপাড়ায় গতকাল ট্রেন ভাঙচুর সহ যে গন্ডগোলের ঘটনা ঘটেছে, তাতেও পুলিশ এবং জিআরপি কড়া ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের ওই শীর্ষ কর্তা৷ শুধু গতকালের ঘটনাতেই পঁচিশজনের বেশি গ্রেফতার করা হয়েছে৷ গন্ডগোলের ঘটনায় যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে বলেও দাবি করেছেন জাভেদ শামিম৷

advertisement

আরও পড়ুন: ২৬ জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি! নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর

এ দিন সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, 'আজ সকাল থেকে রাজ্যের সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক৷ সিনিয়র অফিসারদের রাস্তায় নেমে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যাঁরা গন্ডগোল পাকিয়েছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেই মতো চার্জশিট তৈরি করা হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ৷'

advertisement

কীভাবে এত সংখ্যক মানুষ জড়ো হয়ে রাস্তা, রেল পথ অবরুদ্ধ করে রাখল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই সমস্ত ঘটনার পিছনে কাদের পরিকল্পনা বা চক্রান্ত রয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাভেদ শামিম৷ গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার জলে প্রাণ বাঁচাবে জারিকেন-কলসি...! বাঁকুড়ায় অভিনব উদ্ধারকৌশল দেখাল সিভিল ডিফেন্স
আরও দেখুন

যদিও জাভেদ শামিম একই সঙ্গে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় গন্ডগোল হয়েছে৷ পুলিশ প্রশাসনের সক্রিয়তার কারণেই গন্ডগোল অন্যত্র ছড়ায়নি৷ কোনও ধরনের গুজব ছড়ানো থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল