TRENDING:

West Bengal SIR Final Voter List Updates: অনলাইনে ভোটার তালিকায় নাম খুঁজবেন ভাবছেন? এখনই পাবেন না কিন্তু...জানুন ক’টা থেকে লিস্ট মিলবে ওয়েবসাইটে

Last Updated:

অফলাইনে প্রত্যেক জেলায় পৌঁছে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা৷ কিন্তু, এখনও পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে না এসআইআর-এর চূড়ান্ত তালিকা৷ কখন থেকে দেখতে পাবেন ওয়েবসাইটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বাঁকুড়া, নদিয়ার মতো একাধিক জেলায় ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে চূড়ান্ত ভোটার তালিকা৷ ইতিমধ্যেই জেলায় জেলায় অফলাইনে পৌঁছে গিয়েছে সেই তালিকা৷ বিডিও এবং জেলা প্রশাসনিক দফতরের পাশাপাশি, বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে টাঙানো হয়েছে জেলা ভিত্তিক ভোটার লিস্ট৷ কিন্তু, বেশিরভাগ ভোটারই অপেক্ষা করছেন অনলাইনে নিজের নাম দেখার জন্য৷ কিন্তু, অনলাইনে এখনই তালিকা দেখা যাবে না বলে জানিয়েছে কমিশন৷ তাহলে কখন প্রকাশিত হবে সেই তালিকা?
কখন জানা যাবে অনলাইনে?
কখন জানা যাবে অনলাইনে?
advertisement

কমিশন জানিয়েছে, প্রথমেই অনলাইনে নয়। ইতিমধ্যে জেলায় জেলায় পৌছে গেছে লিস্ট। অনলাইনে প্রথমে লিস্ট বেরনোর কথা থাকলেও সাইটের গন্ডগোলের জন্য এখনও তা বের করা সম্ভব হয়নি৷ প্রাথমিক ভাবে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে অনলাইনে বা ওয়েবসাইটে তালিকা প্রকাশের কথা থাকলেও, বর্তমানে তা পেতে বিকেল ৪টে বেজে যেতে পারে বলে জানা যাচ্ছে৷ বিকেল ৪টের পর থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিতে নিজের নাম দিয়ে সার্চ করে দেখতে হবে।

advertisement

আরও পড়ুন : কমপক্ষে ঠিক কত নাম বাদ পড়তে পারে? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’, ‘আনম্যাপড’-এর পরে…সংখ্যাটা কত? কী বলছে অঙ্ক

কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের নিজস্ব অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে নিজেদের নাম তালিকায় খুঁজতে পারবেন ভোটাররা৷ অনলাইনে তালিকায় কী ভাবে দেখবেন নিজের নাম, জেনে নিন ‘স্টেপ ওয়াইস’৷ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (eci.gov.in) কিংবা ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

advertisement

আরও দুটি ওয়েবসাইটে দেখতে পারবেন নাম৷ সেগুলি হল voters.eci.gov.inelectoralsearch.eci.gov.in। দু’টি সাইটেই ভোটাররা নিজেদের এপিক নম্বর (EPIC Number) ও ইলেক্টোরাল রোল ব্যবহার করে তালিকায় নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও পাওয়া যাবে তালিকা।

advertisement

আরও পড়ুন: শুধু নদিয়াতেই বাদ ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম! ‘ইন-এলিজেবল’ লক্ষাধিক, টাঙানো হল চূড়ান্ত তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যাপক ছাড়ে পছন্দের বই, হাফ দামেও মিলছে! কাঁথি আদি বইমেলায় বইপ্রেমীদের ঢল
আরও দেখুন

প্রথমে electoralsearch.eci.gov.in-এ গিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। এপিক নম্বর না থাকলে, ফোন নম্বর অথবা মা-বাবার নাম দিয়ে সার্চ করতে পারেন৷ যদি এর কিছুই না থাকে তাহলে voters.eci.gov.in-এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করতে হবে। নিজের পোলিং বুথের নাম দিয়েও খুঁজতে পারেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SIR Final Voter List Updates: অনলাইনে ভোটার তালিকায় নাম খুঁজবেন ভাবছেন? এখনই পাবেন না কিন্তু...জানুন ক’টা থেকে লিস্ট মিলবে ওয়েবসাইটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল