বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ ফলে রাজ্যে জলীয় বাষ্প ঢুকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। শুক্রবারই কালবৈশাখীর জেরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয় ৷ শনিবারও কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর ৷
advertisement
Location :
First Published :
Mar 31, 2018 12:07 PM IST
