TRENDING:

আবহাওয়ার পূর্বাভাস মিলল ৯০%, কলকাতায় ৫০ কিমি বেগে বইল ঝড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আশঙ্কা ছিল ৷ পূর্বাভাস মতো নেওয়া হয়েছিল সতর্কতাও ৷ কিন্তু কলকাতায় ফণীর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়ল না ৷ যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতার বুকের উপর দিয়ে ৫০ কিমি বেগে বয়েছে ঝড় ৷
advertisement

৪৫ বছরের সবথেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে দেখা দিতে চলেছিল ফণী ৷ সেই মতো ছিল সতর্কতাও ৷ সমস্ত বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি ছিল কলকাতা ৷ কিন্তু নিজের শক্তি হারিয়ে আর ভয়াবহ রইল না ফণী ৷ রক্ষা পেল কলকাতা ৷ শক্তি হারিয়ে বাংলাদেশের পথে ফণী ৷ কলকাতায় পড়ল না ফণীর প্রভাব ৷ শহরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতভর ঝোড়ো হাওয়া ৷

advertisement

ওড়িশায় তাণ্ডবলীলা চালানোর পর শুক্রবার রাতে রাজ্যে প্রবেশ ফণীর ৷ কিন্তু বহু সময় ভূপৃষ্ঠে থাকায় ততক্ষণে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ৷ প্রায় ১৮-২০ ঘণ্টা ভূপৃষ্ঠে ছিল ফণী ৷ এরপরই বকখালিতে ৯০ কিমি বেগে আছড়ে পড়ে এই ঝড় ৷ কলকাতার কাছে আসতে আসতে আরও শক্তি ক্ষয় হয় ফণীর ৷ শহরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে!তাক লাগানো উদ্যোগ এলাকায়!অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
আরও দেখুন

কলকাতার গা ছুঁয়ে বেরিয়ে আরামবাগে ঢুকে পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে ফণী ৷ পূর্ব বর্ধমান হয়ে এখন নদিয়া-মুর্শিদবাদের দিকে রয়েছে এই ঝড় ৷ নদিয়া-মুর্শিদাবাদে ঢোকার পথে আরও শক্তি কমবে ৷ এরপরই বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় ৷ বাংলাদেশে পৌঁছতে পৌঁছতে গভীর নিম্নচাপে পরিণত হবে ফণী ৷ এর জেরে বাংলাদেশ সংলগ্ন এ রাজ্যের জেলাগুলিতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবহাওয়ার পূর্বাভাস মিলল ৯০%, কলকাতায় ৫০ কিমি বেগে বইল ঝড়