TRENDING:

এপ্রিল-জুলাই মাসের বিদ্যুতের বিল জমার সময়সীমা বাড়াল WBSEDCL

Last Updated:

এপ্রিল-জুলাইয়ের বিল দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানাল সংস্থা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ (WBSEDCL)৷ এপ্রিল-জুলাইয়ের বিল দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানাল সংস্থা৷
advertisement

সিইএসসি-র মতো রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বহু গ্রাহকও আকাশছোঁয়া বিল পেয়েছে বলে অভিযোগ জানিয়েছেন৷ অভিযোগ উঠেছে মাত্রাতিরিক্ত বিলের৷ গ্রামীণ বাংলায় অনেকেই অভিযোগ করেছেন, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বিল এসেছে আকাশছোঁয়া৷

রাজ্য বিদ্যুত্‍ বণ্টন পর্ষদের বক্তব্য, যাঁদের আকাশছোঁয়া বিল এসেছে, তাঁরা অভিযোগ জানান নিকটবর্তী বিদ্যুত্‍ পর্ষদের অফিসে৷ তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷

WBSEDCL বর্ধমানের রিজিওনাল ম্যানেজার রাজু মণ্ডলের কথায়, 'আমাদের মনে হচ্ছে, গড় বিলিংয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে৷ আসলে মিটার রিডিং কর্মীরা করোনা অতিমারীর জন্য বাড়িতে গিয়ে মিটার দেখতে পারেননি৷ তাই এই পদ্ধতিতে বিল তৈরি করতে হয়েছে৷'

advertisement

অন্যদিকে, ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিবাদে চাপের মুখে ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) জানিয়েছে, এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল জমা দিতে হবে না৷ শুধু জুন মাসের বিল দিলেই হবে৷ সিইএসসি-র এই ঘোষণায় বিদ্যুতের বিলের পাহাড়প্রমাণ অঙ্ক না মেটানোর আপাত স্বস্তির বার্তা শোনালেও, গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে ধন্দ৷ গ্রাহকদের প্রশ্ন, ইতিমধ্যেই অনেকে বিল দিয়েছেন৷ তাঁদের কী হবে? এ ছাড়া, জুনের বিল ফের আলাদা করে সিইএসসি পাঠাবে কি না, তার হিসেব কী ভাবে হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই ধন্দের পরিপ্রেক্ষিতে সোমবার CESC জানিয়েছে, নতুন বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে৷ জুনের বিল আলাদা করা হচ্ছে৷ অনেকে ইতিমধ্যেই বিল দিয়েছেন৷ তাঁদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই৷ আপাতত ৩ থেকে ৪ দিন সময় লাগবে৷ এপ্রিল ও মে মাস থেকে জুন মাস কী ভাবে আলাদা করা হবে, তার কাজ চলছে৷ নতুন বিল পাঠানো হবে কিনা ও যাঁরা ইতিমধ্যেই অনলাইনে বিল পেমেন্ট করেছেন, তাঁদের বিষয়েও জানিয়ে দেওয়া হবে কয়েক দিনের মধ্যেই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এপ্রিল-জুলাই মাসের বিদ্যুতের বিল জমার সময়সীমা বাড়াল WBSEDCL
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল