এই সময় পদ্মার চর জলে ভর্তি থাকে। এই জলে পাট চাষিরা পাট পচানোর কাজ করেন। তাই এই সময় জল বিশেষ ভাবে দরকার হয়। অন্যান্য বছর এই সময় বর্ষার জলে উপচে পড়ে পদ্মার দু- কুল। কিন্তু যা এ বছর প্রায় শুকনো, ফলে মানুষ হেঁটে বা সাইকেলে পার হচ্ছে জলঙ্গী পদ্মা। পাট চাষিদের মাথায় হাত তারা এই পদ্মার জলের দিকেই তাকিয়ে দিন কাটাচ্ছে। এই জল শূন্য জলঙ্গী পদ্মার রূপচিত্র দেখে বিশেষজ্ঞ মহলেরও কপালে চিন্তার ভাঁজ।
advertisement
Location :
First Published :
Jul 02, 2019 10:33 PM IST
