TRENDING:

দুর্ঘটনাগ্রস্থ বিক্রমের গাড়ি পরীক্ষায় প্রকাশ্যে অবাক করা তথ্য

Last Updated:

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্রমশই গাঢ় হচ্ছে রহস্যের বেড়াজাল ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷ পুলিশি তদন্তে উঠে এল নয়া তথ্য।
advertisement

মডেল - টয়োটা করোলা,নম্বর - WB 12C 9755 ৷ এই গাড়িটিকে কেন্দ্র করেই যত কাণ্ড ৷ বিক্রমের বাড়ি ও স্থায়ী ঠিকানা কসবা। কিন্তু বিক্রমের গাড়ির রেজিস্ট্রেশন অন্য ঠিকানায়। ২০১৪ সালে হাওড়ায় গাড়িটির প্রথম রেজিস্ট্রেশন করানো হয় । সেখানে ঠিকানা বনগাঁ স্টেশন রোড দেখানো হয়। অন্য ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন। অথচ হাওড়া থেকে 'নো অবজেকশন' নেওয়া হয়নি।

advertisement

বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য গাড়ির ফরেনসিক পরীক্ষা করানো হয় ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে তিনজন বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন ৷ তাদের তরফে রিপোর্চে দাবি করা হয়েছে দুর্ঘটনার সময় বিক্রমের গাড়ির গতিবেগ ১০০ কিমি-এর বেশি ছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গত ২৯ এপ্রিল ভোররাতে লেকমলের সামনে দুর্ঘটনায় পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সহআরোহী মডেল-অ্যাঙ্কর সোনিকা সিং চৌহানের ৷ আহত হন বিক্রমও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ঘটনাগ্রস্থ বিক্রমের গাড়ি পরীক্ষায় প্রকাশ্যে অবাক করা তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল