TRENDING:

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!

Last Updated:

Second Hoogly Bridge Closed: রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে জরুরি মেরামতির জন্য। হাওড়া ব্রিজ ও নবান্ন সংলগ্ন রাস্তা বিকল্প হিসেবে ব্যবহারের পরামর্শ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। সেতুর জরুরি মেরামতির কাজ চলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
advertisement

ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ের মধ্যে কোনও ধরনের যানবাহন সেতু দিয়ে চলাচল করতে পারবে না। সেতুর একাধিক অংশে রক্ষণাবেক্ষণ ও কাঠামোগত পরীক্ষার কাজ করা হবে, যার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

advertisement

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বিদ্যাসাগর সেতুতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। এই সময়ে সেতুর সাসপেনশন কেবল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ করা হবে। সেই কারণেই ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

advertisement

সেতু বন্ধ থাকায় বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থাও জানিয়েছে কলকাতা পুলিশ। জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া সেতুর দিকে যেতে পারবে ওই যানবাহনগুলি।

জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, কেপি রোডের সমস্ত গাড়িকে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণই এই সংস্থার মূল দায়িত্ব। বর্তমানে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্বও এইচআরবিসি পালন করছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল