TRENDING:

Kolkata Metro in Budget 2026: বাজেটে বিপুল অর্থ বরাদ্দ কলকাতা মেট্রোর চারটি প্রকল্প! কোন লাইনে কত টাকা পাচ্ছে কর্তৃপক্ষ?

Last Updated:

Kolkata Metro in Budget 2026: ২০২৬-এর বাজেটে বাংলা কী কী পেয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, তবে কলকাতা মেট্রো কত টাকা পেল রেল বাজেটে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০২৬-এর বাজেটে বাংলা কী কী পেয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, তবে কলকাতা মেট্রো কত টাকা পেল রেল বাজেটে?
কত টাকা পেল মেট্রো?
কত টাকা পেল মেট্রো?
advertisement

জানা গিয়েছে কলকাতা মেট্রোর কমলা লাইন, অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটে ৭০৫.৫০ কোটি বরদ্দ করা হয়েছে বাজেটে। জোকা থেকে বিবাদী বাগ রুটেও বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রকল্পের অগ্রগতিতে বাজেটে বরাদ্দ হয়েছে ৯০৬.৬০ কোটি টাকা।

আরও পড়ুন: শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর, ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর! কী কী পেল বাংলা?

advertisement

সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত, অর্থাৎ গ্রিন লাইনের কাজ সম্পূর্ণ হলেও এবার বাজেটে ৫২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্টের মধ্যে আনা হয়েছে ইয়েলো লাইন, অর্থাৎ এয়ারপোর্ট-বারাসাত প্রকল্পকে। সেই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৮৮৬ কোটি টাকা। এর পরে রাজ্যে মেট্রোরেল প্রকল্প কতটা গতি পায় সেটাই দেখার।

advertisement

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান! বড় ঘোষণা, কিন্তু ICC-কে চাপে ফেলতে বড় চক্রান্ত

রবিবারের বাজেটে দেশ জুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর মধ্যে একটি হল বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ির চিকেন নেক গোটা দেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার উপরে সামনেই নির্বাচন, সেই আবহে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

রাজ্যের জন্য অন্য একটি ঘোষণা হচ্ছে ডানকুনি থেকে গুজরাতের সুরাত পর্যন্ত ফ্রেট করিডর। ফ্রেট করিডরের মাধ্যমে রেলপথে দ্রুত পণ্য পৌঁছনো যাবে গন্তব্যে, যা শিল্পে গতি আনবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ির হাইস্পিড করিডর-সহ মোট সাতটি হাইস্পিড রেল করিডরের ঘোষণা করেছেন নির্মলা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro in Budget 2026: বাজেটে বিপুল অর্থ বরাদ্দ কলকাতা মেট্রোর চারটি প্রকল্প! কোন লাইনে কত টাকা পাচ্ছে কর্তৃপক্ষ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল