অ্যাপ-ক্যাব সংগঠন বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের বক্তব্য, গাড়ি, তেল বা চালক - কোনওটাই ওলা বা উব্রের নয়। কিন্তু, প্রতি রাইডে এই সংস্থাগুলি কমিশন হিসেবে ভাড়ার ২৫ শতাংশ অর্থ কেটে নেয়। এ নিয়ে রাজ্য পরিবহন দফতরে একাধিকবার দরবার করেও কোনও ফল হয়নি।
আন্দোলনকারীদের এও দাবি, কোনও নোটিশ ছাড়াই ক্যাব সংস্থাগুলি চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। যার জেরে কর্মহীন হয়ে পড়ছেন বহু চালক। যে কারণে তারা ধর্মঘটের মতো আন্দোলনের চূড়ান্ত পথ বেছে নিয়েছেন বলে অ্যাব-ক্যাব সংগঠনগুলির দাবি। এদিকে, ৪৮ ঘণ্টার ধর্মঘট সম্পর্কে ওলা বা উবরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
Location :
First Published :
Jul 01, 2019 9:00 AM IST
