মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দ্বিতীয় হুগলি সেতুতে দু’চাকার গাড়িতে টোল ট্যাক্স তুলে দেওয়ার জেরে ৬ কোটি টাকার ক্ষতি হবে৷ বছরে ৯০ লক্ষ মোটরবাইক বা স্কুটার যাতায়াত করে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে৷ তা সত্ত্বেও, সাধারণের সুবিধার্থে দু’চাকার যাত্রীদের বিনামূল্যে যাতায়াত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷
আরও পড়ুন: সাত সকালে বারাকপুরে রেল অবরোধ, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের
advertisement
এতদিন দ্বিতীয় হুগলি সেতুতে দু’চাকার যানের ক্ষেত্রে ৫টাকা করে ট্যাক্স নেওয়া হত ৷ তার জন্য লম্বা লাইন পড়ত কাউন্টারের সামনে ৷ পুজোর মুখে এই যানজট এড়াতে সরকারের এমন পদক্ষেপে খুশি বাইক আরোহীরা ৷
Location :
First Published :
Oct 01, 2018 9:20 AM IST
