TRENDING:

ফের বিক্রমের গাড়ির ফরেনসিক পরীক্ষা

Last Updated:

প্রশ্নগুলির উত্তর জানতে বৃহস্পতিবার ফের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেপরোয়া গতি নাকি গাড়ির খুঁত, নাকি লেক মলের সামনের দুর্ঘটনার পিছনে লুকিয়ে অন্য কোনও কারণ? এই প্রশ্নগুলির উত্তর জানতে বৃহস্পতিবার ফের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হল ৷
advertisement

মডেল - টয়োটা করোলা,নম্বর - WB 12C 9755 ৷ এই নিয়ে তৃতীয়বারের জন্য দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ফরেনসিক পরীক্ষার মুখোমুখি ৷ এদিন গাড়ির যন্ত্রাংশ পরীক্ষার জন্য টালিগঞ্জ থানায় আসে ফরেনসিক দল ৷ উপস্থিত ছিলেন গাড়ি প্রস্তুতকারী সংস্থার তিনজন বিশেষজ্ঞ ৷

গত ২৯ এপ্রিল ভোররাতে লেকমলের সামনে দুর্ঘটনায় পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সহআরোহী মডেল-অ্যাঙ্কর সোনিকা সিং চৌহানের ৷ আহত হন বিক্রমও ৷

advertisement

দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ ৷ জেরায় বিক্রমের দাবি, ট্রামলাইনে চাকা পিছলেই এই দুর্ঘটনা ৷ কিন্তু অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মদ্যপানের পর গাড়ি চালাচ্ছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিক্রমের, ‘মদ্যপান করলেও মাতাল হইনি’ ৷

advertisement

মৃত্যুর ১১ দিন পরও সোনিকা-বিক্রমের গাড়ি দুর্ঘটনা ঘিরে বহু প্রশ্ন। গত ২৯ এপ্রিল পার্টিতে উপস্থিত বিক্রম-সোনিকার বন্ধুদের কথায় ধোঁয়াশা আরও বাড়ছে। প্রশ্ন উঠছে, গাফিলতি ঢাকতে কি পুলিশকে মিথ্যে বলেছেন বিক্রম? সাংবাদিক সম্মেলনেও তাঁর দাবি ঘিরে বহু প্রশ্ন।

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

বিক্রমের বয়ানের সঙ্গে তথ্য মিলিয়ে দেখতেই এদিন ফের গাড়ির ফরেনসিক পরীক্ষা করেন বিশেষজ্ঞরা ৷ গাড়ির কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যান তাঁরা ৷ পরীক্ষার জন্য খুলে নেওয়া হয় গাড়ির ইভেন্ট রেকর্ডার ৷ দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল? স্টিয়ারিং লক হয়ে গিয়েছিল কিনা এসবই আবার খতিয়ে দেখবেন তদন্তকারীরা ৷ সহায়তা করবেন গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিশেষজ্ঞরাও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের বিক্রমের গাড়ির ফরেনসিক পরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল