TRENDING:

TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের

Last Updated:

রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়' TMC slogan for (Bhawanipore)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস৷ এবার ভবানীপুরের উপনির্বাচনেও এই চেনা স্লোগানকেই সামান্য বদলে মানুষের কাছে যাচ্ছে রাজ্যের শাসক দল৷
advertisement

রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়'৷

যে কোনওদিন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এটা বুঝেই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস৷ আজ নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণার পরই তা স্পষ্ট৷ ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা বড় বড় ব্যানারে ছেয়ে যায় ভবানীপুর এলাকা৷ একই সঙ্গে সামনে এসেছে ভবানীপুর নিজের মেয়েকে চায় লেখা স্লোগানও৷ এর পাশাপাশি বাংলার ভবানীপুর, ভবানীপুরের মমতা স্লোগান লেখা ব্যানারও চোখে পড়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উড়ে যায় পায়রা, মাঘী পূর্ণিমায় টান রথের রশিতে! প্রাচীন পার্বণে অজস্র ভক্ত সমাগম নন্দকুমারে
আরও দেখুন

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরেও সংবিধান মেনেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি৷ নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের ছ' মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনও একটি আসন থেকে জিতে আসতে হত৷ মুখ্যমন্ত্রী যে ভবানীপুর থেকেই প্রার্থী হবেন, তা অনেক দিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ ভবানীপুরে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ ফলে তৃণমূলের তরফে প্রস্তুতি নেওয়াই ছিল৷ নাম ঘোষণা হতেই তাই জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল৷ প্রার্থীর নাম যে মমতা বন্দোপাধ্যায়! তাই গোটা দেশের নজরও এখন ভবানীপুরের দিকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল