শাসক দলের সম্প্রীতি মিছিলে বাধা রইল না কোনও। শুভেন্দুর সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে পুলিশকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।
এই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “প্রতি ব্লকে যদি এই র্যালি হয় সেখানকার মানুষের সমস্যা হবে। এই র্যালির কোনও অনুমতি নেওয়া হয়নি। ওই দিন আরও ৩৫টি বিভিন্ন র্যালির আবেদন জমা পড়েছে। ফলে সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে। আইনশৃঙ্খলার সমস্যা হবে।” একইসঙ্গে তাঁর নির্দেশ, “কোনও ধর্মকে উল্লেখ করে বা আঘাত করে কিছু বক্তব্য রাখা যাবে না। অঘটন ঘটলে ওই দলের উপর দায় বর্তাবে। আদালতের রায় লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন মিছিলের আহ্বান জানানো রাজনৈতিক দলের নেতারা।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2024 2:19 PM IST
