২১ সালে নবান্ন দখলের লড়াইতে নেমে তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছিল, ‘খেলা হবে’। দলের নেতা কর্মীরা সেই শব্দবন্ধ নিয়েই তৈরি করে গান। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের পোস্টের পরেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে ‘খেলা হবে’। খেলা হবে গান নিয়ে নানা রাজনৈতিক চর্চা হয়েছে। সেই রাজনৈতিক চর্চা ধরে রেখেই ২৬ এর সুর চড়াতে প্রস্তুতি তৃণমূলের।
advertisement
প্রসঙ্গত, ২৬ নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। প্রতিষ্ঠা দিবসেই ’২৬ এর প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের বিরুদ্ধে জোরদার প্রচার কর্মসূচি নিয়ে নেতাদের বাড়ি বাড়ি যেতে নির্দেশ দিল দল। পাশাপাশি ভোটে পিছিয়ে থাকা এলাকায় আরও বেশি জোর দেওয়া হয়েছে। পিছিয়ে থাকা বুথে প্রয়োজনে দলের শীর্ষস্তরের নেতারাও যাবেন। যেতে পারেন সাংসদ-বিধায়কেরাও। দেওয়া হবে একাধিক নির্দেশ।
