কাউন্সিলরের উপরে হামলার ঘটনার তদন্তে নেমে বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের নাম সামনে উঠে আসে। টাকার বিনিময়ে সুশান্ত ঘোষকে খুনের জন্য ভাড়াটে শ্যুটারদের কলকাতায় নিয়ে আশা হয়েছিল। ধৃত লক্ষ্মণ শর্মাও কী পাপ্পু গ্যাংয়ের সদস্য? জিজ্ঞাসাবাদ করে তা স্পষ্ট হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি কতদিন আগে সে কলকাতায় এসেছিল, কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে দেখা করেছিল, তাও জানতে চাইবে গোয়েন্দারা।
advertisement
প্রসঙ্গত, সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটারটি আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই স্কুটারে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। আর সেই গাড়ি চালাচ্ছিল ছোটু।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2024 9:51 AM IST
