TRENDING:

দাবাং দিলীপকে রুখতে খড়্গপুরে তৃণমূলের 'দাওয়াই' কে...? হিরণকে টক্কর দেওয়া সেই নেতাতেই আস্থা মমতার! কে তিনি জানেন?

Last Updated:

TMC Candidate List West Bengal Assembly Election 2026: খড়্গপুরে দিলীপ ঘোষকে টক্কর দিতে পুরনো মুখেই ভরসা রাখলেন মমতা। গতবার হিরণ চট্টোপাধ্যায়ের হাত ধরে জয় পেয়েছিল বিজেপি। গেরুয়া 'গুহ' খড়্গপুরে ছাব্বিশের বিধানসভা ভোটে তাবু গাঁড়তে কি পারবে তৃণমূল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খড়্গপুরে ফিরেছেন দিলীপ ঘোষ। টক্কর দিতে কাকে প্রার্থী করলেন তৃণমূল নেত্রী? প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াইতে খড়্গপুরের পুরপ্রধান সেই প্রদীপ সরকারেই আস্থা রাখল তৃণমূল।
খড়্গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের চমক কে?
খড়্গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের চমক কে?
advertisement

২০১৯ সালের বিধানসভা উপ-নির্বাচনে খড়্গপুর বিধানসভা আসন প্রথমবার তৃণমূল জিতেছিল প্রদীপ সরকারের হাত ধরে। ২০১৫ সালে পুরসভা নির্বাচনে প্রথমবার লড়ে হয়েছিলেন খড়্গপুরের পুরপ্রধান। তবে ২০২১ সালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কাছে এই প্রদীপকেই পরাজিত হতে হয়েছিল ৩ হাজার ৭০০ ভোটে।

১৯৯৩ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন প্রদীপ সরকার। ২০১৯ সালের উপনির্বাচিনে খড়গপুর সদর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তাঁর হাত ধরেই প্রথমবারের মত কোনও তৃণমূল কংগ্রেস প্রার্থী খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। সেকথা ভোলেননি তৃণমূল নেত্রী। আস্থা রেখেছেন গতবারের পরাজয়ের পরও।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি ‘সাইলেন্ট কিলার’…! বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল

এদিকে খড়্গপুরে ফিরেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। কত ভোটে তিনি জয়ী হতে পারবেন বলে আত্মবিশ্বাসী? নিউজ এইট্টিন বাংলার প্রশ্নের উত্তরে মঙ্গলবার সকালেই তিনি জানান খড়গপুর তাঁর বরাবরের চেনা জায়গা এর আগে সেখান থেকেও তিনি প্রতিদ্বন্দিতা করেছেন নির্বাচনে জয়ী হয়েছেন। তবে এবার খড়্গপুরে ঐতিহাসিকভাবে এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার লড়াইয়ে তিনি ভোটের ময়দানে নামছেন। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে কি খড়্গপুর?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, খড়্গপুর সদর বিধানসভা আসন বিজেপিরই দখলে ছিল বরাবর। বিধায়ক ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, হিরণ মাঝেমধ্যে খড়্গপুরে এসে বিভিন্ন প্রকল্পের কাজ দেখভাল থেকে সংগঠনের কর্মীদের সঙ্গে কর্মসূচিতেও যোগ দিতেন। তবে, দিলীপও খড়গপুর ছাড়েননি। মাঝখানে রাজ্য বিজেপিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও যখনই রেলশহরে পা দিতেন লোকজন তাঁকে পুরনো মেজাজেই দেখতে পেতেন। সম্প্রতি দলে ফের তাঁর গুরুত্ব বাড়ায় এবং কলকাতায় ব্রিগেডে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির আলাপচারিতায় দিলীপ অনুগামীদের আশা ছিল, হয়তো তিনিই প্রার্থী হবেন। এবার তাঁর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে কি জ্বলে উঠতে পারবেন তৃণমূলের প্রদীপ?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দাবাং দিলীপকে রুখতে খড়্গপুরে তৃণমূলের 'দাওয়াই' কে...? হিরণকে টক্কর দেওয়া সেই নেতাতেই আস্থা মমতার! কে তিনি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল