TRENDING:

TMC: ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’! প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা, কমিশনকেও তোপ

Last Updated:

TMC Candidate List: ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’, এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবারে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল৷ ইতিমধ্যে একাংশ তালিকা প্রকাশ করেছে বাম এবং বিজেপি৷ কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’, এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা৷
News18
News18
advertisement

তিনি বলেন, ‘‘চিরকাল এই ঘর থেকে তালিকা ঘোষণা করি। সেই পরম্পরা বজায় রেখেছি৷ বাংলার মানুষকে হৃদয়ের অন্তস্থল থেকে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বেলাইন হয়ে যাবেন এই ভোটে। এই লড়াইয়ে বাংলা জিতবে। বাংলার মানুষ জিতবে। সব পাওয়ারকে কেড়ে রেখেছেন। কিন্তু ম্যান পাওয়ারকে নয়।’’

আরও পড়ুন: রাজ্য পুলিশে ফের বড় রদবদল নির্বাচন কমিশনের! ১৩ জেলার এসপি ডিসি পদে নতুন নাম, দক্ষিণবঙ্গে নয়া এডিজি ডঃ রাজেশ কুমার সিং

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাসি মুখে বলছি। আপনাদের অনেক পরিকল্পনা আছে। জেনে রাখুন সব অফিসার আমাদের। বিজেপির সম্ভাবনা নেই। আগের চেয়ে আসন তলানিতে নামবে। কমিশন ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। এখনও নোটিফিকেশন হল না। সব আধিকারিকদের বদল করলেন। বিজেপির কথায় মেঘের আড়াল থেকে না খেলে সরাসরি খেলুন। সরাসরি প্রচারে নামুন।।মঞ্চে করে প্রচার করুন। আমি বিজেপিকে ভদ্র ভাবে বলল এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। এজেন্সিকে দিয়ে কলকাঠি না নাড়িয়ে। এখানে গ্যসে, পেট্রোল, স্কুলের সঙ্কট না করে। বাইরে থেকে লোক না এনে। সৌজন্য মূলক লড়াই হোক। মা মাটি মানুষকে বাংলার মাটিতে, বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি সমস্ত জাতি ধর্ম বর্ণকে সম্মান জানিয়ে আমাদের ২৯৪ কেন্দ্রের তালিকা প্রকাশ করতে যাচ্ছি৷ ভিকট্রি এটাই আমাদের৷ আমি সকল সমাজের সকলকে দলের তরফে, জোড়া ফুল চিহ্নের তরফ থেকে৷ আমাকে এখন কেউ দোষ দেবেন না। রাজনৈতিক টুটি চেপে ধরবেন বিজেপির৷ ২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব। ভোট ফর বাংলা ভোট ফর মা মাটি মানুষ ভোট ফর জোড়াফুল।।আর বিজেপি দেখবে চোখে সর্ষেফুল।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’! প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা, কমিশনকেও তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল