এর পাশাপাশি মিশন মহানগর কর্মসূচির আওতায় রাজ্যের ২৫টি শহরকে মডেল শহর হিসেবে উন্নত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে, এই শহরগুলিতে অত্যাধুনিক নগর পরিকাঠামো গড়ে তুলবে রাজ্য সরকার৷ যে ২৫টি শহরকে এই তালিকায় রাখা হয়েছে সেগুলি হল-
হাওড়া, ডায়মন্ড হারবার, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর, বারাসত, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদহ, কল্যাণী, শ্রীরামপুর, অণ্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দিঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এনকেডিএ এলাকা, গঙ্গারামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং৷
advertisement
এর পাশাপাশি সাতটি নতুন জেলা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে৷ নতুন যে যে জেলা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি হল-
কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতী এবং বসিরহাট৷
তৃণমূলের ইস্তেহারে দেওয়া মূল দশটি প্রতিশ্রুতি হল-
এক নজরে দেখে নেওয়া যাক ইস্তেহারে কোন দশ প্রতিশ্রুতি দিল তৃণমূল?
১) লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয় (লক্ষ্মীর ভাণ্ডার)৷
২) যুবদের পাশে, জীবিকার আশ্বাসে (যুবসাথী)৷
৩) বাজেটে কৃষি, কৃষকের হাসি (কৃষি ক্ষেত্রে ৩০ হাজার কোটির বাজেট, কৃষক পরিবার এবং ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য)৷
৪) নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান (সবার জন্য পাকা বাড়ি)৷
৫) ঘরে ঘরে নল, পরিস্রুত পানীয় জল৷
৬) সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার (প্রতি ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প)৷
৭) শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ (সরকারি স্কুলের আধুনীকিকরণ)৷
৮) পূর্বের বাণিজ্যের কাণ্ডারি, বাংলাই দিশারী (বাংলাকে পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা) ৷
৯) প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে৷
১০) প্রশাসনিক সুবিধায়, নতুন দিগন্ত বাংলায় (রাজ্যে নতুন ৭ জেলা, আরও নতুন পুরসভা তৈরি করে নাগরিক পরিষেবার উন্নতির আশ্বাস)৷
