সময় বদলাচ্ছে। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে সময়ের আগে। কম সময়ে আরও নাম.. আরও টাকা। পিছনে পড়ে থাকছে শিকড়। শিকড়ের মায়া কাটিয়ে আজ ছিন্নমূল সমাজ । সাফল্য, খ্যাতি, আরও রোজগারের নেশায় স্বদেশ, স্বজন ছেড়ে বিদেশ পাড়ি। ভৌগলিক দূরত্বে আলগা হয় সম্পর্কের বাঁধন। সন্তান আজ ভিনদেশী তারা। তার ফেরার অপেক্ষা এবার গৌরিবেড়িয়া সর্বজনীনে।
advertisement
৮৬ বছরের গৌরিবেড়িয়ার থিমমেকার এবার পরিমল পাল। মণ্ডপের একদিকে পুরোন ঠাকুরদালান। বাঁশবাগান, ব্ল্যাকবোর্ডে শৈশবের নস্টালজিয়া। অন্যদিকে ঝাঁচকচকে কর্পোরেট কালচার। মণ্ডপ সাজছে কাপড়, ইট, কাঠ, বাঁশ , রঙে। শিল্পীর সঙ্গী আর্ট কলেজের পড়ুয়ারাও।
ভিনদেশী তারাদের কি ঘরের কথা মনে পড়ে? শিকড়ের মায়ায় জড়িয়ে গৌরিবেড়িয়া।
Location :
First Published :
Sep 27, 2019 10:58 PM IST
