নবান্ন সূত্রে খবর, আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুরকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে, পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাত এবং অবনী জোয়ারদারকে ৷
উল্লেখ্য, দফতরহীন মন্ত্রী ছিলেন অবনী জোয়ারদার ৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণেই তিনি মন্ত্রিত্ব থেকে সরে গিয়েছেন ৷ অবশ্য তাঁদের জায়গায় কারা আসতে চলেছেন, তা এখনও ঠিক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩ মন্ত্রীই ইস্তফা দিয়ে দিয়েছেন ৷ তাঁদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, তাঁরা দলের হয়ে কাজ করবেন ৷
advertisement
Location :
First Published :
Jun 05, 2018 6:25 PM IST
