থিমের সঙ্গে সাবেকির যুগলবন্দি। চিরাচরিত আলপনায় আঁকা হচ্ছে পুজোর ইতিকথা। তবে এ আলপনা আমাদের চেনা নয়। ফুল, ফল, পাখি, প্রকৃতির ছন্দে আঁকা জ্যামিতিক ডিজাইনের আলপনায় শান্তিনিকেতনী ছাপ। যে শিল্পের ভাবনা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজও সেই লিগ্যাসি বয়ে চলছে বিশ্বভারতী। সেই আলপনার ছন্দেই সুর বাঁধছে ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন।
advertisement
লোহার কাঠামোয় তৈরি মণ্ডপে এক টুকরো কংক্রিটের জঙ্গল। যেখানে রাবীন্দ্রিক আলপনার মোটিভে থ্রি-ডি এফেক্ট আনবে আলোর জাদু। লোহার কাঠামোর উপর মাটি দিয়ে তৈরি দুর্গার গয়নাতেও আলপনার কারুকাজ। ডিজাইনার খোদ বিশ্বভারতীর কলাবিভাগের অধ্যাপক সুধীররঞ্জন মুখোপাধ্যায়।
মণ্ডপের সামনে খোলা চাতালে আলপনা দেবেন অধ্যাপক। উনপঞ্চাশতম বছরে বাঙালির প্রাণের কবির প্রিয় আলপনাতেই সেজে উঠছে ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো।
advertisement
Location :
First Published :
Sep 21, 2019 10:42 PM IST
