TRENDING:

অবশেষে রোজভ্যালিকাণ্ডে জামিন পেলেন তাপস পাল

Last Updated:

অবশেষে জামিন পেলেন অভিনেতা সাংসদ তাপস পালের ৷ ১ কোটি টাকার শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে জামিন পেলেন অভিনেতা সাংসদ তাপস পালের ৷ ১ কোটি টাকার শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর ৷ রোজভ্যালিকাণ্ডে ৩০ ডিসেম্বর ২০১৬ সালে গ্রেফতার করা হয় তাপস পালকে ৷
advertisement

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ তাপস পালকে। বয়ানে একাধিক অংসগতি পাওয়ায় দু'দফায় চার ঘণ্টার জেরার পর তৃণমূল সাংসদে গ্রেফতার করে CBI। জেরায় উঠে এসেছে কয়েকজন সাংসদ-নেতা-মন্ত্রীর নামও। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাঁদের।

রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তিনি বলে অভিযোগ ৷ নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি ৷ তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল ৷ সেই নথিও দেননি তাপস বলে অভিযোগ ৷ সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে ৷ তার বদলে সেই সময় রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে রোজভ্যালিকাণ্ডে জামিন পেলেন তাপস পাল