TRENDING:

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তাপস পাল

Last Updated:

রোজভ্যালি কাণ্ডে তাপস পালের বিরুদ্ধে তদন্ত ৷ শুক্রবার CBI দফতরে অভিনেতা তাপস পালকে তলব করা হয় ৷ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে তাপস পালের বিরুদ্ধে তদন্ত ৷ শুক্রবার CBI দফতরে অভিনেতা তাপস পালকে তলব করা হয় ৷ চার ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তিনি বলে অভিযোগ ৷ নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি ৷ তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল ৷ সেই নথিও দেননি তাপস বলে অভিযোগ ৷ সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে ৷ তাপপসের সূত্র ধরেই কয়েকজন সাংসদ-নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে ৷ তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে খবর ৷
advertisement

এর আগে সিবিআই এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ৷ গৌতম কুণ্ডকে সাহায্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ গৌতম কুণ্ডর সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে গোয়েন্দা সংস্থা ৷

জানা গিয়েছে, রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে ৷ তার বদলে সেই সময় রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে ৷

advertisement

সেই সময় সংস্থার সঙ্গে তাপস পালের কী চুক্তি হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করার জন্যেই তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সস্ত্রীক সিজিও কমপ্লেক্সে CBI দপ্তরে পৌঁছন তাপস পাল। চলতি মাসের ২৭ তারিখ তাকে চিঠি পাঠিয়ে তলব করে সিবিআই ৷ এর কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তাপস পাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল