যোধপুর পার্কে অভিনেত্রী-সঞ্চালককে হুমকি-তোলাবাজি! উৎসবের জন্যে চাঁদা চেয়ে হুমকির অভিযোগ। সিসিটিভই ক্যামেরায় ধরা পড়ল হুমকির ছবি। যোধপুর পার্ক ৯৫ পল্লির তত্বাবধানে (Jodhpur Park Kolkata) প্রতিবছরই অনুষ্ঠিত হয় ‘উৎসব যোধপুর পার্ক’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ'বছর অনুষ্ঠানের জন্য ক্লাবের সদস্যদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি, মোটা অঙ্কের চাঁদা চেয়ে জুলুম, হুমকি ও হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী ও সঞ্চালিকা স্বরলিপি চট্টোপাধ্যায় (Swaralipi Chattopadhyay)।