প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ। তৈরি পরিবর্তনের জন্যও। নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি, এ বার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক। শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায়। সেই তালিকা অনুযায়ী, আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
advertisement
আরও পড়ুন: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!
এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ”এখনও ৬০ লক্ষেরও বেশি ভোটার বিবেচাধীন। তাঁদের নথি যাচাই করে দেখবেন বিচারবিভাগীয় আধিকারিকেরা।” তার পরেই শুভেন্দু বলেন, ”আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। আমরা চাই দোলযাত্রা এবং হোলির পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক তারা। পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি। রাজ্য তৈরি পরিবর্তনের জন্যও।”
আরও পড়ুন: ২৯৪ বিধানসভার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’, কেন? চূড়ান্ত ভোটার তালিকায় ‘রহস্য’!
রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এই আবহে দলের রণকৌশল-সহ একাধিক সাংগঠনিক কর্মসূচি ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসছে প্রত্যেকটি দলের শীর্ষ নেতৃত্ব। ঠিক তেমনই বৃহস্পতিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে বৈঠক বসেছিল।
