বিরোধী দলনেতা বলেন, ‘গোটা রাজ্য যখন রাম নবমী পালন করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভায় ভাষণ দিয়ে ভোট চাইছেন৷ এতেই প্রমাণিত হয় যে তিনি হিন্দুদের সঙ্গে নেই, তিনি হিন্দু বিরোধী৷’ বৃহস্পতিবার সকালে ভবানীপুরেও রাম নবমীর মিছিলে অংশ নেন শুভেন্দু৷
বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিজেপি এবারের নির্বাচনে অন্তত ১৭৭টি আসনে জয়ী হবে৷ বৃহস্পতিবার নিজের সেই বক্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা৷
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে রাম নবমী উদযাপনে দলে দলে মানুষ রাস্তায় নেমেছেন, এসআইআর-এ অনুপ্রবেশকারী, বাংলাদেশীদের মতো ৭৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাতে এবার বাংলায় জাতীয়তাবাদী সরকারের ক্ষমতায় আসা নিশ্চিত৷
তাৎপর্যভাবে শুভেন্দু অধিকারী এ দিনও বলেন, কেউ হিন্দু হতে পারেন, সংখ্যালঘু হতে পারেন, অন্য কোনও ধর্মের হতে পারেন৷ কিন্তু যিনি ভারতকে ভালবাসবেন, তাঁর সমর্থন বিজেপি-র দিকেই থাকবে৷
