বিধানসভার বিরোধী দলনেতা তিনি। প্রার্থী তালিকায় যে তাঁর নাম থাকবে তা নিশ্চিত ছিল। তবে নন্দীগ্রাম ছাড়া অন্য কেন্দ্রে নাম থাকবে তা নিয়ে ছিল জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু সাফ জানিয়ে ছিলেন, নন্দীগ্রামের পরে অন্য কোনও কেন্দ্রের কথা ভাববেন তিনি। এর পাশাপাশি খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷
advertisement
আরও পড়ুন: বিকেল ৪ টে, কালীঘাট…কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, ”কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”
বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে।
